দিনাজপুরের নবাবগঞ্জে বালু উত্তোলনের সময় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বালু উত্তোলনের স্থানে অভিযান পরিচালনা করে ২টি ট্রাকসহ বালু জব্দ করেন। শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বালুগুলো ২ হাজার টাকায় অকশনে বিক্রি করে দেয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান জানান, দাউদপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে বালু ব্যবসা করে যাচ্ছে একটি মহল। এর প্রেক্ষিতে আমিস্থানীয়ভাবে প্রচার করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম।



