ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ নৌবাহিনীর বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার অভিযানে দাউদকান্দি হাইওয়ে পুলিশের আন্তরিকতা ও সহযোগিতার জন্য তাদের হাইওয়ে সম্মাননা স্মারক ও উপহার দিয়েছে নৌবাহিনী। গত ২২ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানার বানিয়াপাড়া নামক স্থানে নৌবাহিনীর একটি বাস দুর্ঘটনায় কবলিত হওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে একদল ফোর্স ঘটনাস্থল উপস্থিত হয়ে দ্রুত আহতদের উদ্ধারপূর্বক চিকিৎসা প্রদান ও যানবাহন চলাচল স্বাভাবিক রেখে উদ্ধার কাজ সম্পন্ন করেন।