সাতক্ষীরার কলারোয়ায় হালিমা নামে তিন বছরের এক শিশু ধান ভিজানোর হাউজে পড়ে মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি ওই হাউজের ওপর উঠে খেলা করছিল। খেলার ফাঁকে কোনো এক সময় শিশুটি ওই হাউজের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরসকাটি বাজারে এক ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।