সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিম এমপির ছেলে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বুধবার কাজিপুর আসনে নৌকার প্রার্থী হিসেবে জয়ের নাম ঘোষণা করায় দুপুরে ও বিকেলে কাাজিপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা রাস্তায় নেমে আসে। এসময় তারা আনন্দ মিছিল করে এবং রং মাখায়। নেতাকর্মিদের মাঝে মিষ্টি বিতরণ করে।

পরে দলীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, কাজিপুরের মানুষ মনসুর পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ও সেই শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে তানভীর শাকিল জয়কে নৌকার প্রার্থী করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নৌকার প্রার্থী বিপুল ভোটে জয় সাহেবকে জয়ী করে এই আসনটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো।