নরসিংদীর শিবপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে শিবপুর উপজেলার ইটাখোলা-গাজীপুর সড়কের পাশে মুনসেফেরচর গ্রামের সোহরাব মোল্লার পুকুর পাড়ের গাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুনসেফেরচর এলাকায় সোহরাব মোল্লার পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা শিবপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।