বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের মা আলহাজ নূরজাহান বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, নূরজাহান বেগম কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তাকে মাদারীপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
আট সন্তানের জননী নূরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রতœগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দেসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা।
করোনায় বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যু প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের মা...



