কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাম্ভাব্য অনেক প্রার্থী মাঠে সরব প্রচারণায় তৎপর হয়ে উঠেছেন। আওয়ামী লীগের একাধিক প্রার্থীর মধ্যে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজার রহমান সাজু অনেক আগে থেকেই মাঠে কাজ করে আসছেন। প্রতিনিয়ত পৌরসভার পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। পৌর মেয়র প্রার্থী হিসেবে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছেন। করোনার সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িছেন। পরপর ৫ দফা বন্যায় বানভাসি মানুষের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করেছেন।
মোস্তাফিজার রহমান সাজু ব্যক্তিগত অর্থায়নে নাজিরা ৯ নং ওয়ার্ডে মিয়া পাড়া এলাকায় ১০০ মিটার রাস্তা সংস্কার, গোডাউন পাড়া রেলওয়ে কবরস্থানে ৩০ শতক জমি দানসহ ঈদগাহ মাঠ সংস্কার করেন। ব্যক্তিগত অর্থায়নে পিটিআই গেটের বস্তির রাস্তা সংস্কার, ৬ ওয়ার্ডের মসজিদ মাদরাসা ও রাস্তা সংস্কারের কাজ করেন। কুড়িগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাশিয়া বাড়ি জামে মসজিদে ১ শতক জমি অনুদান দেন। ব্যক্তিগত অর্থায়নে ১ নং ওয়ার্ডের একতাপাড়া এবং চান্দের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত মানুষের মধ্যে নিয়মিত ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান দেন। ৮ নং ওয়ার্ডের বৌড়াগীর বাজার মসজিদ ও আলেমপুর জামে মসজিদে আর্থিক অনুদান দেন।



