গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরায় নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকিতে সাত বছরের শিশুর লাশের সন্ধান মিলেছে। শিশুটির নাম পাবেল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবেল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে অন্যান্য শিশুর সাথে খেলাধুলা করতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। অবশেষে নিখোঁজের ছয় দিন পর গতকাল শনিবার দুপুরে স্থানীয় একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকির ভেতর থেকে উৎকট দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে স্থানীয়রা ট্যাংকির ভেতরে শিশুটির লাশের সন্ধান পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে শিশুটির পরিবারের সদস্যরা পাবেলকে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটি নোয়াখালী জেলার চাটখিল থানার সাদরখিল গ্রামের মনির হোসেনের ছেলে। শিশুর বাবা মনির হোসেন একটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরির চাকরি করেন। বাবা ও দাদীর সাথে পাবেল টঙ্গীর গাজীপুরা কাজিপাড়া সুরুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকে।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
টঙ্গীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংকিতে মিলল শিশুর লাশ ষ
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরায় নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকিতে সাত বছরের শিশুর লাশের সন্ধান মিলেছে। শিশুটির নাম পাবেল। এ ঘটনায় থানায় মামলা...



