ঢাকা-আরিচা মহাসড়কসহ আন্তঃজেলা রুটে পরিবহন যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া সক্রিয় চক্রের পাঁচসদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ পার্শ্ববর্তী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের আব্দুল আজিজ চৌধুরীর ছেলে রাজ্জাক চৌধুরী (৩৫) সহদর ফারুক চৌধুরী (৪০), রাজবাড়ী সদর থানার আলাদীপুরের মৃত হয়রত মিয়ার ছেলে সাগর (৪২), টাঙ্গাইল নাগরপুর উপজেরার আটিয়া উলাইল গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আনিসুর রহমান (২৭) ও পটুয়াখালীর দুমকি উপজেলার বেলায়েত হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫৮)। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি এ চক্র স্থানীয় আতোয়ার নামে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা লুটে নিলে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ চক্রকে আটক করে পুলিশ।