‘আংগর বাড়ী নালিতাবাড়ী চাই আমরা রেলগাড়ি’ এই সেøাগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকাম হীরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটুসহ অনেকে। নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ বিভিন্ন সেøাগানে বেনার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়া হয়।