কবর থেকে গভীর রাতে কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ কোনো একটি চক্র ওই কবরস্থানের সাত-আটটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে কবরস্থানের পরিবেশ নষ্ট করে ফেলে। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।