আসন্ন ২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ভোটরদের সাথে সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী মো: নুরুল আমিনের জনসংযোগ ও মতবিনিময় সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপির সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো: নুরুল আমিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বাশার ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লার সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ফারুক, ইউপি সদস্য আবদুল হালিম, মো: শাহজাহান মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন, মো: হান্নান সরকার, ফারুক মেম্বার, এলাহাবাদ ছাত্রলীগ সভাপতি আল আমিনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দেবিদ্বারে চেয়ারম্যানপ্রার্থী নুরুল আমিনের মতবিনিময় সভা
আসন্ন ২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ভোটরদের সাথে সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী মো: নুরুল আমিনের...



