জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ‘নৌকা মার্কা’ নিয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রার্থী মো: আনিছুর রহমান তালুকদার ধানের শীষ মার্কা পেয়েছেন ৬০৬ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মো: মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কা তৃতীয় স্থান পেয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ ভোট।
গতকাল শনিবার সন্ধ্যায় কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: শহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
অপর দিকে বিএনপিসমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার তার এজেন্টদের নৌকা সমর্থকরা বের করে দেয়ার অভিযোগ করেছেন। এসব অনিয়মের অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন আনিছুর রহমান তালুকদার।



