দিনাজপুরের হিলিতে গোডাউন আগুন লেগে প্রায় ৪৫ হাজার পিস পাট ও প্লাস্টিকের বস্তা পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মোফাজ্জল হোসেন মোফার। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মালামালের মালিক মোফাজ্জল হোসেন হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি কেউই। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা রাজন জানান, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভাঙলে তিনি বাইরে এসে দেখেন বস্তার গুদামে দাউ-দাউ করে আগুন জ¦লছে। তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে ফোন করে তিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইন-চার্জ মিজানুর রহমান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূূত্রপাত হতে পারে। গুদামে পাট ও প্লাস্টিকের বস্তা থাকায় আগুন নিয়ন্ত্রণে তাদের কিছুটা বেগ পেতে হয়।