ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী করা ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন সেই ছাত্রীকে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গতকাল দুপুরে ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
তদন্ত কমিটি জানায়, ঢাবির সেই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের মতো কোনো ঘটনার তদন্ত কমিটি প্রমাণ পায়নি। এ ছাড়া ওই অভিযোগকারীও এ কমিটির কাছে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি।