চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভরাশঙ্খ খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী মো: আব্দুর রাজ্জাক এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন কৃষি সচিব নাসিরুজ্জামান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ড্যাম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো: আরিফ, বিএডিসির প্রধান প্রকৌশলী জিয়াউল হক ও লুৎফার রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ প্রমুখ।



