মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জিপ চাপায় সেলিম মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পাটুরিয়া ৫নং ফেরিঘাটের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওই এলাকার লাভলু মিয়ার ছেলে।

দুর্ঘটনায় উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ কবির জানান, পাটুরিয়া ৫নং ফেরিঘাটের বাইপাশ রুট পার হওয়ার সময় ঘাটমুখী দ্রুতগামী এক পাজেরো জিপ চাপায় শিশুটি মারা যান। এ ঘটনায় জিপ আটক হলেও চালক পালিয়েছেন।