দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সুজিত কর্মকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চড়ার হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সুজিত কর্মকার নবাবগঞ্জের শিমুর গ্রামের সুরেশ কর্মকারের বড় ছেলে।

জানা গেছে, সুজিত কর্মকার একটি মোটরসাইকেলযোগে বিরামপুরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে স্থানীয় দলার দরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে রেফার করেন। রংপুর নেয়ার পথে বেলা ৩টায় তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।