বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর আশু রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার স্থানীয় একটি কমিউিনিটি সেন্টারে গফরগাঁও উপজেলা বিএনপির এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএমএর সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি) সাবেক ভিসি প্রফেসর ডা: এম এ হাদীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনায়ও দোয়াা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা বলেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই; বাকশালী কায়দায় একদলীয় শাসন চলছে। আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণ বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আওয়ামী লীগ নেতা ও এমপি-মন্ত্রীরা দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করে সম্পদের পাহাড় গড়ে তুলছেন। অপর দিকে সাধারণ মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছেন। সরকার কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুর মতো নগণ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, গফরগাঁওয়ে বিএনপিতে কোনো গ্রুপিং বা বিভক্তি থাকবে না। একটি গ্রুপই থাকবে সেটি হলো বেগম খালেদা জিয়ার গ্রুপ।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেনÑ গফরগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইসাহাক আলী, বিএনপি নেতা নাজিম উদ্দিন প্রধান লালু, ফারুক মাস্টার, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক গফুর হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ, কাঞ্চন সরকার, মনিরুজ্জামান খান, রুহুল আমিন খান প্রমুখ।
বাকশালী কায়দায় একদলীয় শাসন চলছে : ডা: রানা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর আশু রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার স্থানীয় একটি কমিউিনিটি সেন্টারে গফরগাঁও উপজেলা বিএনপির এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া...



