টঙ্গীতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম শামীম ওরফে আপন (২৮)। তিনি স্থানীয়দের জমি বর্গাচাষ করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার আজেমপাড়ায়। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়ায় কামাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় সুমন, জয়, আলামিন ও আরমান নামের চার যুবককে আটক করেছে।
নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, টঙ্গী পশ্চিম থানা পুলিশের সোর্স ও মাদক কারবারি সুমন, জাহাঙ্গীর, জাহিদসহ এলাকার চিহ্নিত মাদক কারবারিরা শামীমকে মাদক ব্যবসার প্রস্তাব দিয়ে আসছিল। তিনি (লাকি) স্বামী শামীমকে এসব মাদক কারবারির সাথে চলতে নিষেধ করেছিলেন। অবশেষে শামীম মাদক কারবারিদের ডাকে সাড়া না দেয়ায় তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছিল। গত ৬ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানা পুলিশের একজন দারোগাকে সাথে নিয়ে মাদক কারবারিরা শামীমকে তার ভাড়া বাসায় খুঁজতে যায়। একই দিন দুপুর বেলায় এই মাদক কারবারিরা শামীমকে এলাকার একটি দোকানের সামনে মারধর করে। শামীম ওই দোকানে বসে তখন চা পান করছিলেন। এর পর থেকে শামীম মাদক কারবারিদের ভয়ে রীতিমতো আতঙ্কিত থাকতেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এলাকার চিহ্নিত মাদক কারবারি জাহিদ শামীমকে বাসা থেকে ডেকে বের করে নেয়। এর পর তাকে ওই বাড়ির সামনের রাস্তায় পুলিশের সোর্স ও মাদক কারবারি সুমন, জাহাঙ্গীর, জাহিদ ও তাদের সহযোগী মাদক কারবারিরা বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। জাহিদের বুকে ও পিঠে চারটি ছুরিকাঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য আঘাত রয়েছে বলে লাশ বহনকারী স্থানীয়রা জানান।
টঙ্গীতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে কৃষক নিহত
টঙ্গীতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম শামীম ওরফে আপন (২৮)। তিনি স্থানীয়দের জমি বর্গাচাষ করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি ময়মনসিংহ...



