দিনাজপুরের নবাবগঞ্জে সাত, আট ও ৯ বছর বয়সী তিন মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গোলজার মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গোলজার মিয়া উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর সৈনিক পাড়া গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে।
পুলিশ শিশুদের অভিভাবকরা জানান, ওই তিন শিশুকে বেশ কিছু দিন যাবৎ ১০/২০ টাকা দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করতেন গোলজার মিয়া। গত শুক্রবার একইভাবে যৌন নিপীড়ন করার সময় প্রতিবেশী ব্যক্তি ঘটনা দেখতে পেলে ঘটনার জানাজানি হয়। রোববার সকালে গ্রামের লোকজন গোলজারকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নিপীড়িত শিশুর বাবা নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।



