গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হাসান উদ্দিনকে (৩৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আহত হাসান উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৩ নম্বর হাউজের বাসিন্দা। তিনি টঙ্গী মিল বাজার এলাকায় বর্জিত তুলা প্রক্রিয়াজাতকরণ পল্লীর একজন ব্যবসায়ী।
আহত হাসান ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেশ কয়েক দিন আগে এক ব্যক্তি মসজিদ উন্নয়নের নামে হাসানের কাছে মুঠো ফোনে মোটা অঙ্কের চাঁদা (অনুদান) দাবি করে। ওই ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে দাবিকৃত টাকা নিতে শনিবার রাত ১০টায় হাসানের টঙ্গী মিল বাজারের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। এ সময় হাসান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হাসানকে দুই রাউন্ড গুলি করে পালাতে চেষ্টা করে। হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডাক-চিৎকার শুরু করে। এ সময় পাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে হুমায়ুন কবির (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দেয়।
আটক হুমায়ুন কবির লক্ষ্মীপুর জেলা সদরের বশিকপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ দিকে গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রোববার রাতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি
গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হাসান উদ্দিনকে (৩৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ...



