বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মাদারীপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে মাদারীপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সমিতির সভাপতি মাওলানা এ বি এম আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সমিতির সহসভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা সানাউল্লাহ, শহিদুল ইসলাম শিকদার, রফিকুল ইসলাম খান, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম আকন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফরাজী, নাসিরউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আলআমিন, নুরুল ইসলাম, এমডি রিয়াজুল ইসলাম, মোলাইমান মাতুব্বর, রিফাত উল্লাহ, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, মাদরাসা জাতীয়করণ না হওয়ায় বেতন না পেয়ে করোনাকালে আমরা না খেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। আমাদের সব দাবি মানা না হলে আমরা আগামীতে আরো কঠোর আন্দোলনে যাবো।