জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগের কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করেছে উপজেলা আওয়ামী লীগ।
জানা গেছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হামিদ ও যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুমের নেতৃত্বে পরিচালিত বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় কমিটিতে বিলুপ্ত ঘোষণা করেন।