তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন বলেছেন, হাল জামানা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা এমনকি লাশ টুকরো করে নদীতে ফেলে দেয়া, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অমানবিকতা, জুলুম-নির্যাতন আইয়ামে জাহিলিয়াতকেও অতিক্রম করেছে। গতকাল কুরআন-হাদিসের পথ ছাড়া এর থেকে মুক্তির কোনো পথ নেই।
দেশের শীর্ষস্থানীয় দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে শনিবার আলিম প্রথম বর্ষের সাধারণ বিভাগের ‘ক’ শাখার ছাত্রদের উদ্বুদ্ধকরণ ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল হকের সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওই ক্লাসে আরো বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহতাব উদ্দিন, মাওলানা সাঈদুল ইসলাম, প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর হাফেজ মো: মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, চলমান করোনাকালেও টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় সর্বোচ্চসংখ্যক ছাত্র ভর্তি হয়েছে। এবার ভর্তিকৃত এক হাজার ৫৭০ জনের মধ্যে সাধারণ বিভাগে ৯৯০ ও বিজ্ঞান বিভাগে ৫৮০ জন ভর্তি হয়েছে। শিক্ষার্থীদের করোনাকালীন সময়ে শিক্ষাকার্যক্রমের বিষয়ে অভিহিত করা, শিক্ষকমণ্ডলীর সাথে পরিচিত হওয়া এবং অনলাইন ক্লাসে যুক্ত থাকার পদ্ধতি শিক্ষা দেয়া হয়।



