মেজর (অব:) সিনহা মো: রাশেদ হত্যার ‘মাস্টারমাইন্ড’ টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ‘অন্যতম’ সহযোগী কনস্টেবল রুবেল শর্মার আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ রুবেল শর্মার আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খায়রুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে রুবেল শর্মার দ্বিতীয় দফায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে আট দিনের রিমান্ড চেয়েছিলেন।