কটিয়াদীতে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিখোঁজের একদিন পর নিজ বাড়ির আঙ্গিনায় গর্ত থেকে তাদের তিনজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে।
নিহতরা হলেন, মুদিদোকানি আসাদ মিয়া, তার স্ত্রী পারভীন ও তাদের ছোট ছেলে লিয়ন। জমি নিয়ে বিরোধে তাদের হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই লিটনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। আসাদের মেজো ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার বিকেলে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে মাটি চাপা দেয়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে।
নিহত আসাদুজ্জামানের বড় ছেলে তোফাজ্জল হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার এ মামলায় গ্রেফতারকৃত চারজনকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেনÑ নিহত আসাদুজ্জামানের ছোট ভাই দ্বীন ইসলাম (৪০), বোন নাজমা বেগম (৩৫), মা কেওয়া খাতুন (৬৫) ও বোনের ছেলে আল আমিন (৩৫)।
জিজ্ঞাসাবাদের সময় দ্বীন ইসলাম পুলিশকে জানায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তিনি একাই তিনজনকে হত্যা করেছেন। বুধবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে বড় ভাই আসাদকে হত্যা করার পর ভাবী পারভীন আক্তার ও ভাতিজা লিওনকে হত্যা করে। ঘরের পাশেই একটি গর্ত খুঁড়ে প্রথমে গর্তে ভাই আসাদুজ্জামান পরে ভাবী এবং ভাতিজাকে রেখে মাটি চাপা দিয়ে রাখে। নির্মম এ হত্যাকাণ্ডটি তিনি একাই ঘটিয়েছেন বলে দায় স্বীকার করলেও পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে অন্যদেরকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত অব্যাহত রেখেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ জানান, এ ঘটনার প্রকৃতি দেখে মনে হয়েছে পূর্ব পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান নিহতের বড় ছেলে তোফাজ্জল হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে লিটনই তাদের হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
সন্তানসহ ভাই ভাবীকে হত্যার পর মাটিচাপা
ঘাতকসহ গ্রেফতার ৪
কটিয়াদীতে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী খুন হয়েছেন। নিখোঁজের একদিন পর নিজ বাড়ির আঙ্গিনায় গর্ত থেকে তাদের তিনজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট...



