গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। তাই তার রেখে যাওয়া রাজনীতি কেউ ধ্বংস করতে পারবে না। কারণ শহীদ জিয়ার রাজনীতি বিসমিল্লাহর ওপর নির্ভরশীল। বিসমিল্লাহর পতন ঘটনানোর ক্ষমতা কারোর নেই। তিনি বলেন, কাপুরুষের মতো মরতে চাই না। চলুন সত্য ও ন্যায়ের জন্য লড়াই করে মরি। তিনি যুবকদের উদ্দেশে বলেন, বীর মরে একবার; কাপুরুষ মরে শতবার। জাতীয়তাবাদী যুবকদেরকে ‘হিরো ডাইস ওয়ান’ (বীর একবারই মরে) এমন হতে হবে। তিনি বলেন, নমরুদের পতন মানুষ ঘটায়নি। একটি পঙ্গু মশা তার পতন ঘটিয়েছিল।
তিনি মঙ্গলবার গাজীপুর মহানগরের কাশিমপুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মরহুম আব্দুর রহমান মাস্টারের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, পৃথিবীতে কোনো জালিম শাসকই দীর্ঘস্থায়ী হয়নি। গণতন্ত্রের জন্য এদেশের জনগণ একদিন রাজপথে নামবেই।
জিয়ার রাজনীতি কেউ ধ্বংস করতে পারবে না : হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। তাই তার রেখে যাওয়া...



