বরিশালের আগৈলঝাড়ায় বাড়িতে যাওয়া-আসার জায়গা নিয়ে হামলা-সংঘর্ষে কলেজ ও স্কুল ছাত্রীসহ আটজন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের শহিদুল মৃধার জায়গার পথ দিয়ে বাড়ি যাওয়ায় সময় সাদেক মৃধাকে গতকাল বৃহস্পতিবার সকালে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগি¦তণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে সাদেক মৃধা, তার স্ত্রী কোহিনুর বেগম, তার ছেলে সরকারি গৌরনদী কলেজের ছাত্র কাওসার মৃধাসহ তিনজন আহত হয়েছেন। অন্য দিকে উপজেলার আহুতি বাটরা গ্রামের রামপ্রসাদ হালদারের সাথে বাড়ির পথের জায়গা নিয়ে বুধবার সন্ধ্যায় বাগি¦তণ্ডা হয় রণজিৎ হালদারের। উভয়ের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রণজিৎ হালদার, তার স্ত্রী বকুল হালদার, তার মেয়ে স্কুলছাত্রী রুনু হালদার, ঝুনু হালদারসহ পাঁচজন আহত হয়।
আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৮
বরিশালের আগৈলঝাড়ায় বাড়িতে যাওয়া-আসার জায়গা নিয়ে হামলা-সংঘর্ষে কলেজ ও স্কুল ছাত্রীসহ আটজন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা যায়, উপজেলার...



