নীলফামারীর ডিমলায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত হয়ে গেছে। এ ঘটনায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর। কিন্তু তার কিংবা তার কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন না।