বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে মহানগর যুবদলের সহ-সভাপতি ও বাসন থানা যুবদলের আহবায়ক শওকত হোসেন বাবু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সভাপতি মইজ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর হাজারী, বাসন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ চৌধুরী বাবু, মহানগর যুবদলের সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাদিকুর রহমান আজাদ, আব্বাস উদ্দিন জীবন, আলমাহমুদ রাজু, সদর মেট্টো থানা যুবদল নেতা নাজমুল ইসলাম সরকার, হাবিবুর রহমান রিপন, বাসনের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফি, মনির হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মো: ফয়সাল হোসেন, নাজমুল মণ্ডল, ইঞ্জিনিয়ার গাজী রাশেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এমন সরকার পৃথিবীর আর কোথাও নেই এবং অতীতেও ছিল না। যারা ক্ষমতায় থেকে বাসে আগুন দেয় এবং বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আগেই সাজানো মামলা প্রস্তুত রাখে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।



