নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ন্যায্যমূল্যের ওষুধের দোকান আল-আমিন ফার্মেসিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন।
বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের এক কর্মচারী আহত হয়েছেন এবং প্রায় ৪ কোটি টাকার ওষুধপত্র ও সার্জিকেল সামগ্রী পুড়ে গেছে।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আল-আমিন ফার্মেসির পরিচালক গোলাম মর্তূজা মুন্না কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দীর্ঘ দিনের পুঁজি সব শেষ হয়ে গেছে। অগ্নিকান্ডে যাবতীয় ওষুধপত্র ও সার্জিকেল সামগ্রীসহ প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।



