নীলফামারীর ডিমলা উপজেলার ওপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে সামসের প্রামাণিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। সে ভারতীয় গরু পাচারকারী দলের একজন সদস্য ও ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত ২৫ নম্বর তিস্তা পয়স্তি চর এলাকার আকাজুদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোর রাতে ডিমলা উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তে।
এ দিন দুপুরের দিকে ডিমলা উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ছাতনাই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খবর নিয়ে জানা যায়, নিহত ব্যক্তি বাংলাদেশী নয়, সে ভারতীয় নাগরিক ও গরু পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শীতের রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভোজলি পাড়া বিওপির অন্তর্গত সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা চালায়। এ সময় ভারতের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ গুলি চালায়। এতে ঘটনা স্থলে সে নিহত হয়েছে।
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত
নীলফামারীর ডিমলা উপজেলার ওপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে সামসের প্রামাণিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। সে ভারতীয় গরু পাচারকারী দলের একজন সদস্য ও...



