খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে আমেনা বেগম (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাড়ির পাশের আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুরে বাড়ির সবাই গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। আমেনা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানায় স্বজনরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।