তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কোরবান আলী বলেছেন, শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়; বরং পরিবার, সামাজ, দেশ তথা পৃথিবীর সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য ছাত্রদের জীবন গড়ার সার্বিক প্রস্তুতি নিতে হবে। শুধু মাদরাসায় নয়; বরং গুণেমানে সর্বত্র সেরা হতে হবে। তিনি তা’মীরুল মিল্লাত মাদরাসার ছাত্রদের উদ্দেশে আরো বলেন, যেকোনো ভালো কাজ; বিশেষ করে অর্থনৈতিক কাজে কমপিটিশন করতে হবে। গ্লোবাল কমপিটিশনে তোমরা অবদান রাখবে।
তিনি গতকাল শনিবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ঢাকার মীর হাজীরবাগ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মো: আবু ইউসুফ খান, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের মোতওয়াল্লি মাওলানা সাব্বির আহমেদ, ছাত্রপ্রতিনিধি মো: খায়রুল আনাম প্রমুখ।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন শিক্ষাপ্রতিষ্ঠান লাগাতার বন্ধে উদ্বেগ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় ৯ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ৭১ সালের পরীক্ষা ৭২ সালে হয়েছিল। যারা ৭২ সালে পরীক্ষা দিয়েছিল তাদের লেখাপড়া ছাড়া পাস বলে অবহেলা করা হতো। তাদের ভালো কোনো চাকরি হতো না। এবারের ২০ সালের অবস্থাও এমন হয় কিনা ভয় হয়। কিন্তু লেখাপড়া ছাড়া কেউ পাস করুক আমরা তা চাই না। তাই আমরা অনলাইনে ক্লাস চালু রাখার সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু অনলাইনেরও ক্ষতিকর দিক রয়েছে। এতে নৈতিকতার অবক্ষয় নিয়ে আমরা চিন্তিত। তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, নৈতিকতার অবক্ষয় যাদের হয়েছে তাদের দিয়ে দুনিয়ার ভালো কোনো কাজ হয়নি, হবেও না। নৈতিকতা সম্পন্ন মানুষই যুগ যুগ ধরে মর্যাদা পেয়ে আসছে।
অনুষ্ঠান শেষে করোনায় আক্রান্ত স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনা ও মাওলানা গোলাম সরওয়ার সাঈদীর রূহের মাগফিরাতের জন্য মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
পরীক্ষার জন্য নয়, শিক্ষার্থীদের জীবন গড়ার সার্বিক প্রস্তুতি নিতে হবে : প্রফেসর কোরবান আলী
তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কোরবান আলী বলেছেন, শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়; বরং পরিবার, সামাজ, দেশ তথা পৃথিবীর সর্বত্র জ্ঞানের আলো ছড়িয়ে...



