ঝিনাইদহে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুন লেগে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার হরিণাকুন্ডু উপজেলার দরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পান বিক্রির নগদ দেড় লাখ টাকা ও তিন লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গেছে ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এ সময় গ্রামের আক্কাস আলি মন্ডল ও তার দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেনের তিনটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকা, কাপড়- চোপড় শাড়ি-কাথা, আলমারিসহ গৃহস্থালির সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি ঘর পুড়ে শেষ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা বকুল হোসেন ও মুকুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসায় আগুন লাগে। কিন্তু বৈদ্যুতিক লাইনে আগে থেকেই সমস্যা ছিল। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিল রিডার বিল করতে গেলে কয়েকবার লাইন মেরামতের জন্য অনুরোধ জানানো হয়। লাইন মেরামত না করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। তারা আরো জানান, পান বিক্রির নগদ দেড় লাখ টাকা ও তিন লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।