জয়পুরহাটে শ্লীলতাহানি ও মারধরের মামলা করার পর আসামিরা মামলাটি ধামাচাপা দিতে কাউন্টার মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। মঙ্গলবার জয়পুরহাট জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা খাতুন জানান, জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ২০ নভেম্বর সকালে আমাদের আলুক্ষেতের জমি নষ্ট করে ড্রেন নির্মাণ করছিল প্রভাবশালী আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, ফিরোজ সরকার, মো: ইমু, মো: আফরোজ, লিটন সরকার, তোয়া সরকার, গোলজার, শফিকুলসহ তাদের দলবল। এ সময় আমরা বাধা দিতে গেলে বাঁশের লাঠি, ধারালো হাঁসুয়া, কোদাল দিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে ২১ নভেম্বর আমরা মামলা করলে আসামিরা ২৩ নভেম্বর কাউন্টার মামলা করে এবং আমাদের পরিবারের লোকজনকে আসামিরা নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। এতে আমরা পালিয়ে বেড়াচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেনÑ রুমা খাতুনের বাবা শহিদুল ইসলাম, হাফিজুর রহমানের স্ত্রী আলম তারা বেগম, আসাদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমসহ পরিবারের সদস্য ও সাংবাদিকরা।
শ্লীলতাহানির মামলা করে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার
জয়পুরহাটে শ্লীলতাহানি ও মারধরের মামলা করার পর আসামিরা মামলাটি ধামাচাপা দিতে কাউন্টার মামলা করায় পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। মঙ্গলবার...



