জয়পুরহাটে বন্যপ্রাণী বাঁচাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে জয়পুরহাট বন বিভাগে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা ড. আওয়াল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। আরো বক্তব্য দেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতা মিজানুর রহমান, নয়া দিগন্তের জেলা সংবাদদাতা ওমর আলী বাবু প্রমুখ।