জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে পারিবারিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে শুক্রবার দিনব্যাপী পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মিলনমেলায় অংশ নেন অতিথি, সংবাদিকদের স্ত্রী ও সন্তানরা।
পারিবারিক মিলনমেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস প্রমুখ অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ উপস্থিত ছিলেন।