ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুরের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে শহরের চকবাজার মসজিদ মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুরের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। এনসিসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার ও ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুরের সভাপতি মো: জয়নাল আবেদীনের সভাতিত্বে এবং ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার ও ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক মো: ছানা উল্লøাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল কবির, লক্ষ্মীপুর প্রেস ক্ল¬াবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো: আবদুল মালেক প্রমুখ।
ব্যাংকার্স ফোরাম লক্ষ্মীপুরের নবনির্বাচিত ১৫ সদস্যের কমিটিতে সভাপতি এনসিসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার রাকিবুল আহসান, সহসভাপতি সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার সামছুল আলম, সহসভাপতি সোস্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: ছানা উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিডল্যান্ড ব্যাংক দালাল বাজার শাখার ম্যানেজার মো: আসাদুজ্জামান।
সহ-সাংগঠনিক সম্পাদক মিডল্যান্ড ব্যাংক সোমপাড়া শাখার ম্যানেজার মো: সাইফুল আলম, কোষাধ্যক্ষ ব্যাংক এশিয়া চন্দ্রগঞ্জ শাখার ম্যানেজার মো: মহসিন খান, সহ-কোষাধ্যক্ষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: সাইদুর রহমান, প্রচার সম্পাদক ডাচ্-বাংলা ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: আনিসুর রহমান তুহিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওয়ান ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: মিজানুর রহমান, সহ-ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আরাফাহ ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার আবু সালে মো: সামছুদ্দিন, অফিস সম্পাদক ব্র্যাক ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: আবদুল্যাহ আল মাহমুদ।