জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ মেডিসিনের (৬০) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার জুমার নামাজ পর পৌর শহরের নয়াপাড়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জেলা আওয়ামী লীগ, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বকশীগঞ্জে আবুল কালাম আজাদ মেডিসিনের দাফন সম্পন্ন
জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ মেডিসিনের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজ...



