চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়িতে আগুন লেগে ৯ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল ১০টায় উপজেলার পশ্চিম মায়ানী এলাকার ছদু হাজী বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন মো: নুর উদ্দিন, একরামুল হক মিয়া, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মাসুক উদ্দিন, সাইফুল ইসলাম, কালা মিয়া ও আনোয়ারা বেগম।

মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ নিজামী বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। আগুনে ৯ বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।