দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসীর হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার মীরপুর জলেশ্বরী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। চার বছর কাতারে থেকে মাসখানেক আগে কাতার থেকে বাংলাদেশে আসেন বেলাল।
ফুলবাড়ী থানা সূত্র জানায়, অজ্ঞাতকারণে বাড়ি থেকে বের হন বেলাল হোসেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে দেয় বলে ধারণা করা হচ্ছে। পরের দিন বৃহস্পতিবার ভোরে জলেশ্বরী সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফুলবাড়ীতে কাতার প্রবাসীর হাত কাটা লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসীর হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্তের মীরপুর...



