দীর্ঘ দিন পর উপজেলা যুবদলের কমিটি ঘোষণা দেয়ায় সোমবার বিকেলে আনন্দ মিছিল বের করে স্থানীয় যুবদল। আনন্দ মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে গাজীপুর সদর উপজেলার মণিপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। সদ্য ঘোষিত গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাজিম সরকার, সদস্য সচিব মো: এমারত হোসেন মুসুল্লী, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা রাকিবুল ইসলাম, অ্যাডভোকেড আবু বকর, মোক্তার হোসেন, আনোয়ার হোসেন, নুরুল আমিন মাস্টার, হাজী মো: আরিফ, ফিরোজ আল মামুন রানা, মামুন মোল্লা, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, আশরাফুল আলম, রতন মিয়া, রফিকুল ইসলাম রবিন, শাহরিয়ার মামুন, রাশিদুল ইসলাম মেম্বার, আব্দুল মান্নান, প্রিন্স মাহমুদ প্রিন্স, জাহাঙ্গীর আলম প্রমুখ।