চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়রের প্রথম
স্ত্রী সোনিয়া আক্তার। সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে তার স্ত্রী সোনিয়া নির্যাতনের অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে স্ত্রী সোনিয়া আক্তার বলেছেন, স্বামীর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় তার ওপর অমানবিক নির্যাতন করা হয়ে।
তিনি আরো বলেন, ১০ বছর আগে মাহফুজুল হকের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে তিন সন্তান আছে। মাহফুজুল হক পাঁচ বছর আগে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।
সোনিয়া অভিযোগ করেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তার স্বামী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি মাদকাসক্ত। এ সবের প্রতিবাদ করায় তার ওপর নির্যাতন করা হয়। কয়েক মাস আগে মাহফুজুল হক তাকে কিছু না জানিয়েই কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করেন। এর প্রতিবাদ করলেও তাকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, সোনিয়ার ভগ্নিপতির কাছে থেকে ঠিকাদারি ও ব্যবসার কথা বলে ৭ লাখ ৭০ হাজার টাকা নেন মাহফুজুল। সে টাকা ফেরত চাওয়ার কারণেও তাকে নির্যাতন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি করেন সোনিয়া আক্তার।



