মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসআই দিলবর সিংয়ের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি ও বিএসএফের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, সীমান্তে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরের মধ্যে মিষ্টি ও বিভিন্ন উপহার বিনিময় করে শুভেচ্ছা জানিয়ে থাকে।



