মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কু-প্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে বখাটে। পরে তাকে
গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য
নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধী ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে
আসছে পার্শবর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারীর বখাটে ছেলে হালান বেপারী। এ বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে এ ঘটনার প্রতিবাদ করায়
বাকপ্রতিবন্ধী বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার দুপুরে হালান বেপারী রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় এবং তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে
স্থানীয় লোকজন এগিয়ে এলে হালান বেপারী পালিয়ে যায়।
স্ত্রী বলেন, আমাকে কু-প্রস্তাবের বিষয়টি আমার স্বামীকে আমি প্রথমে জানাই। সে এ বিষয়ে প্রতিবাদ করায় তার পা ভেঙে দিয়েছে হালান। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।মাদারীপুর সংবাদদাতা
কু-প্রস্তাবের প্রতিবাদ করায়
কালকিনিতে প্রতিবন্ধীকে পিটিয়ে পা ভেঙে দিলো বখাটেরা
মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কু-প্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে বখাটে। পরে তাকে গুরুতর...



