নোয়াখালী জেলার সোনাইমুড়ী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ী উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক, আমেরিকান প্রবাসী মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সদস্য সচিব শাহরিয়ার পিন্টু ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইফ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারেফ হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাসুদের রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুর মো: মিলনসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও উদ্যোক্তা ফখরুল ইসলাম সবুজ।