আগামী ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দীকের সমর্থনে শোডাউন ও বিজয় দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়েক হাজার সমর্থকদের অংশগ্রহণে বিজয় দিবসের মিছিল করা হয়।
মেয়র আবু বক্কর সিদ্দীকের সমর্থনে নানা শ্লোগানে শোডাউনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে এসে এক আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্যে মেয়র মনোনয়নপ্রত্যাশী বক্করের গত পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়।
ওই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু যোগেন রায়, তাকিজুল ইসলাম তারা, এ কে চঞ্চল ও জাহাঙ্গীর আলম প্রমুখ।



