আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়নপ্রত্যাশী সমাজসেবক আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা গত শুক্রবার বিকেলে বারুর আলী হোসেন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আলী আকবর, বারুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি দোলোয়ার হোসেন, প্রবাসী এ আর আনোয়ার হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম, জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুহুরি, জব্বার মেম্বার, উত্তরা ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
দেবিদ্বার ইউপি নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়নপ্রত্যাশী সমাজসেবক আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা গত শুক্রবার...



